হোম / জাতীয় / তারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ...
জাতীয়

তারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ন
১০৫ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় সার্জিও গর জানান, “আজ আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আমাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করার অপার সম্ভাবনা ও সুযোগগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র এবং একসাথে কাজ করার মাধ্যমে আমরা বাস্তব অগ্রগতি অর্জন করতে পারব।”

এর আগে তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ বাংলাদেশ সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+