দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শেই দেশে ফিরে আসছেন।
উল্লেখ্য, গত ১১মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৫মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা সম্পন্ন করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত দিন