চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসির ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত রেখে বাকি ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ সূচি:
আবেদন প্রক্রিয়া: ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনকারীদের আবেদন: ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (এই সময়ে পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে)।
প্রথম ধাপের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর রাত ৮টা।
ভর্তি নিশ্চায়ন: ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে।
ভর্তি কার্যক্রম: ২০ থেকে ২২ সেপ্টেম্বর।
ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আপনার মতামত দিন