হোম / বিশ্ব / ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ...
বিশ্ব

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ন
৪৪ বার পঠিত
ফন্ট:
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে বুধবার ভোরে এই হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রেস টিভি পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে। সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, এই হামলায় আরও ৬৩জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫০জনই নারী ও শিশু। আহতদের মিনাব শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলায় বেঁচে যাওয়া এক শিশু জানিয়েছে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ধ্বংসাবশেষের আঘাতে অনেকে হতাহত হন।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার চেষ্টার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও যোগাযোগকেন্দ্রে নতুন করে অভিযান চালিয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+