হোম / বিশ্ব / আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে হামলা, মূল ফটকে...
বিশ্ব

আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে হামলা, মূল ফটকে রঙ লেপে দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩৭ পূর্বাহ্ন
৫০ বার পঠিত
ফন্ট:
কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে।

কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা নিয়ে একটি সংবাদে প্রকাশিত শিরোনামকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়।

গত ২১ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যকার সংঘর্ষের ঘটনা নিয়ে আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় প্রধান শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দগুচ্ছ ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করে। এই শিরোনামের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দল ও রাজনৈতিক মহলের একাংশ ক্ষমা চাওয়ার দাবি জানায়। এর জেরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও বউবাজার থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

মঙ্গলবার দুপুরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে একদল বিক্ষোভকারী আনন্দবাজার পত্রিকার মূল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের উপস্থিতিতে তারা ভবনের মূল ফটকের উপরে একটি গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে দেন এবং প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রঙ লেপে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, সংবাদমাধ্যম সরকারের সমালোচনা করতেই পারে, তবে গেরুয়া রঙকে অসম্মান করা বরদাশত করা হবে না। এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব এই বিক্ষোভের সঙ্গে দলের আনুষ্ঠানিক যোগসাজশ অস্বীকার করেছেন।

ঘটনার প্রতিক্রিয়ায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, রঙ লেপে দেওয়া দেয়ালটি ইতোমধ্যে পুনরায় সাদা রঙে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনার পর সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+