হোম / জাতীয় / ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হ...
জাতীয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১১০

ডেস্ক রিপোর্ট
০২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:০৩ পূর্বাহ্ন
৫৯ বার পঠিত
ফন্ট:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন রোগী।

বুধবার (২সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মোট চারজন এবং বরিশাল বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৯০ জন রোগী খুলনা বিভাগে ভর্তি হয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, বরিশাল বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহ বিভাগে ৬৫, রংপুর বিভাগে ৩২ এবং সিলেট বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যুর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ৫৪ জন। এছাড়া খুলনা বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ১০, চট্টগ্রাম বিভাগে ৭, রাজশাহী বিভাগে ৪ এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+