হোম / জাতীয় / তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
জাতীয়

তারেক রহমানের কারামুক্তি দিবস আজ

ডেস্ক রিপোর্ট
০২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হয়েছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হয়েছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। দীর্ঘ ৫৫৪ দিন কারাবাসের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি তৎকালীন পিজি হাসপাতাল (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে মুক্তি লাভ করেন।

কারাগারে রিমান্ডের নামে নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সকল মামলায় জামিন লাভের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান এবং উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। এরপর থেকে দীর্ঘ সময় তিনি নির্বাসিত জীবন অতিবাহিত করেন এবং প্রতিবছর দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দিনটি কারামুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+