হোম / জাতীয় / দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় মৃত...
জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

ডেস্ক রিপোর্ট
০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:১৮ পূর্বাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
দেশে হামের প্রাদুর্ভাব ও সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামের প্রাদুর্ভাব ও সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১হাজার ৪৪জন। বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৯৬৪ জন। সব মিলিয়ে গত ১৫মার্চ থেকে ৩সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮০ জন, যার ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা পৌঁছাল ১৯ হাজার ৫২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৮৭ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি; আর ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৯ জন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+