হোম / জাতীয় / মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় ট্রাফিক পুলিশের ম...
জাতীয়

মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় ট্রাফিক পুলিশের মামলা, ৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৩২ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ি উল্টোপথে বেপরোয়াভাবে চালানোর অভিযোগে মামলা করেছে ট্রাফিক পুলিশ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ি উল্টোপথে বেপরোয়াভাবে চালানোর অভিযোগে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এই ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মন্ত্রীর ‘রেঞ্জ রোভার’ গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা দায়েরের এটিই প্রথম ঘটনা বলে জানা গেছে, যা সংশ্লিষ্ট মহলে বেশ আলোচিত হচ্ছে। এই ঘটনাটি আজ সচিবালয় ও এর আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+