দেশজুড়ে ছড়িয়ে পড়া হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৮৭২ জনের শরীরে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৩ জনের মৃত্যুতে দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুদের অন্যান্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন তারা।

আপনার মতামত দিন