হোম / বিশ্ব / নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টা: বিষাক্ত ধোঁয়া...
বিশ্ব

নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টা: বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
নাইজেরিয়ার রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে তেল চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে তেল চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, দুইশতাধিক তরুণ কাঠের নৌকায় করে পাইপলাইন থেকে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর সময় অতিরিক্ত উচ্চচাপের কারণে ঘন বিষাক্ত ধোঁয়ার কবলে পড়েন। এতে অনেকে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং বেশ কয়েকজন নদীতে পড়ে ডুবে মারা যান।

পরিবেশ ও মানবাধিকার সংগঠন 'ইয়েক-নাইজেরিয়া'-র নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভেসে উঠেছে এবং অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার প্রকৃত চিত্র ও ভয়াবহতা উদ্ঘাটনে তদন্ত চলছে। উল্লেখ্য, নাইজেরিয়ায় পাইপলাইন থেকে তেল চুরির এমন অবৈধ চেষ্টা এবং এর জেরে প্রাণহানির ঘটনা নতুন নয়, এর আগেও দেশটিতে এ ধরনের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+