হোম / বিশ্ব / নেপালে টানেল থেকে ৯ দিন পর দুই শ্রমিক জীবিত উ...
বিশ্ব

নেপালে টানেল থেকে ৯ দিন পর দুই শ্রমিক জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:২১ পূর্বাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ৯ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ৯ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যাঞ্চলের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ টানেল থেকে যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ ও সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করা হয়।

বিবিসি সূত্রে জানা যায়, উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে সুড়ঙ্গ খুঁড়ে এই অভিযান চালান।

এই দুর্যোগে দেশটিতে ইতিমধ্যে ১২শ'র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ওই প্রকল্পের টানেলে এখনও আরও বহু শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+