হোম / জাতীয় / ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু
জাতীয়

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

ডেস্ক রিপোর্ট
০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ন
১২৭ বার পঠিত
ফন্ট:
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের পর জোটের অন্যান্য শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেন।

সমাবেশ শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লংমার্চের রুটভুক্ত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাক স্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই। সবশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটি জনসভার মাধ্যমে এই লংমার্চ কর্মসূচি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+