হোম / বিশ্ব / ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হু...
বিশ্ব

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন
৯৪ বার পঠিত
ফন্ট:
ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, স্থানটিতে কোনো সন্দেহজনক তৎপরতা শনাক্ত হলেই তা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এবং মার্কিন গোয়েন্দারা এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের পক্ষেও যুক্তি তুলে ধরেন।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের পাশেই অত্যন্ত সুরক্ষিত এই ভূগর্ভস্থ স্থাপনাটির অবস্থান।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, "তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, এটি আমরা নিশ্চিত করেছি। পিকঅ্যাক্স বা অন্য যেকোনো জায়গায় কে কী করছে, তার সবকিছুই আমাদের জানা। কোনো সমস্যা মনে হলে আমরা অত্যন্ত কঠোর আঘাত হানব।" মাত্র পাঁচ মাসের মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

 


 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+