সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ জানান।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী—যাদের মধ্যে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত এক সমর্থকও রয়েছেন—ক্লাসের মেয়েদের পাশাপাশি তাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। এই ঘটনার পর তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ট্যাগ করে নানাভাবে হয়রানি করা শুরু হয়।
তিনি পোস্টে লেখেন, "অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই।" রাজনৈতিক ভিন্নমত এবং পূর্বে শিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকে নতুন করে নাজেহাল করার জন্যই এই অপচেষ্টা চালানো হচ্ছে। নারীদের নানাভাবে হেনস্তা করাই তাদের মূল উদ্দেশ্য বলে ক্ষোভ প্রকাশ করেন এই শিক্ষিকা।

আপনার মতামত দিন