হোম / জাতীয় / মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক...
জাতীয়

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:১৬ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়।

দূতাবাসের স্পষ্ট ঘোষণা অনুযায়ী, শিশুর মার্কিন নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়ার যোগ্য কোনো কাজ করা যাবে না। পাশাপাশি এই ভিসার অধীনে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা করা এবং কোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একটি সতর্কবার্তা জারি করেছিল দূতাবাস। ওই নির্দেশনায় জানানো হয়েছিল, নির্ধারিত পড়াশোনার বাইরে কাজ করা, ক্লাস না করা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

 

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+