হোম / জাতীয় / আসিফ নজরুলের দেশত্যাগ নিয়ে শঙ্কা ও প্রধানমন্ত...
জাতীয়

আসিফ নজরুলের দেশত্যাগ নিয়ে শঙ্কা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগের দাবি

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:২১ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে ঘিরে দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার যাতায়াত নিয়ে নানা আলোচনা চলছে।

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে ঘিরে দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার যাতায়াত নিয়ে নানা আলোচনা চলছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত না হলেও বিশ্বস্ত কিছু সূত্র থেকে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, সরকার থেকে সরে যাওয়ার পর আসিফ নজরুল নানা জটিলতার মধ্যে রয়েছেন। এমনকি বিদেশ যেতে চাইলে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দিতে পারে -এমন আশঙ্কার কারণে তিনি বিমানবন্দর এড়িয়ে চলছেন বলেও দাবি করা হচ্ছে। অপরদিকে আসিফ নজরুল বিদেশ গিয়ে ফিরে নাও আসতে পারেন এমটি কেউ কেউ মনে করছেন।

তবে এসব তথ্যের স্বাধীন ও নির্ভরযোগ্য সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ২০২৬ সালের মে মাসে আসিফ নজরুলকে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটকের একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে সেটিকে ভুয়া দাবি এবং এআই-নির্মিত ছবি হিসেবে শনাক্ত করা হয়েছিল।

এদিকে, একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, গত কয়েক দিনে আসিফ নজরুলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করতে দেখা গেছে। তবে তিনি কার কার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা কোনো নির্দিষ্ট বিষয়ে সেখানে গিয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলেও তিনি হতাশ হয়ে পড়েছেন! এমনটা দাবি করছেন বিশ্বস্ত সূত্র মাধ্যম। যদিও এমন দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে তার উপদেষ্টা পদও শেষ হয়।

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় ও প্রচুর অর্থ  পাচারসহ বিভিন্ন ধরনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার কথা শোনা গেলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আসিফ নজরুলের বক্তব্য পাওয়া জরুরি।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+