হোম / জাতীয় / দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্...
জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৮

ডেস্ক রিপোর্ট
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৪১ পূর্বাহ্ন
৩৯ বার পঠিত
ফন্ট:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা, যার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৬১১ জন পুরুষ ও ৩৭৭ জন নারী। বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১৪৯ জন এবং ঢাকা বিভাগে ১৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনায় ১৬৩ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪৯ জন এবং রংপুরে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+