হোম / জাতীয় / 'যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর ট্রাম্পের সঙ্গে...
জাতীয়

'যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে'

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫০ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই এবং প্রতিবেশী দেশ হিসেবে সুসম্পর্ক থাকাই উচিত। জ্বালানি খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিগত আমলের দুর্নীতি দেখে বোঝা যায় কীভাবে একটি সাইকোপ্যাথিক উপায়ে এনার্জি সেক্টরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এই সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, এটি নিয়ে আলোচনা চলছে এবং এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়, কারণ অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে প্রয়োজন, সরকার সেখানেই যুক্ত হবে। এছাড়া আমেরিকা থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কোনো চাপিয়ে দেওয়ার কারণে নয়, বরং দেশের চাহিদা রয়েছে বলেই বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে সেখানে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+