হোম / জাতীয় / বিমান থেকে ১২০টি সোনার বার উদ্ধার, আটক ১
জাতীয়

বিমান থেকে ১২০টি সোনার বার উদ্ধার, আটক ১

ডেস্ক রিপোর্ট
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:০০ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা এসব সোনার বারের মোট ওজন ১৩ কেজি ৯২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ বিমানের সহকারী কারিগরি সহকারী মো. সোয়েব গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তারা জানতে পারেন দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইটে সোনা পাচার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী ও যান্ত্রিক দলের সদস্যরা নামার সময় তল্লাশি চালানো হয়। এ সময় বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় বিমানটির সহকারী কারিগরি সহকারী মো. সোয়েব গাজীর পরনে থাকা বেল্টের ভেতর বিশেষ কৌশলে লুকানো কালো আঠালো ফিতায় মোড়ানো বারগুলো উদ্ধার করা হয়।

পরবর্তীতে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা করে ১২০টি সোনার বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ কেজি ৯২০ গ্রাম। প্রাথমিক ধারণা অনুযায়ী, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব সোনা দেশে আনা হয়েছিল এবং বিমানবন্দরের বাইরে পাচারের পরিকল্পনা ছিল।

বিমানবন্দর কাস্টমসের মূল্যবান পণ্য সংরক্ষণাগারে সাময়িকভাবে রাখা বারগুলো বিধি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং চক্রের মূলহোতাদের ধরতে যৌথ তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+