জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা ও মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী ও সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন ও মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, এবং মো. জিল্লুর রহমান।
এ ছাড়া তালিকায় আরও রয়েছেন—মো. শাহাদাত জামিল, রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও সবুজ মিয়া, উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, কাস্টমস কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদান।
উল্লেখ্য, গত ২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে হওয়া এই আন্দোলনে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হলেও সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। সে সময় এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

আপনার মতামত দিন