হোম / বিশ্ব / ইসরায়েলে বিরুদ্ধে সমন্বিত বড় হামলার প্রস্তুতি...
বিশ্ব

ইসরায়েলে বিরুদ্ধে সমন্বিত বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০৮ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
ইসরায়েলের ওপর সর্বাত্মক ও সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

ইসরায়েলের ওপর সর্বাত্মক ও সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই হামলায় লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে যুক্ত করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ইরানের এই সামরিক পরিকল্পনার কথা জানতে পেরেছেন তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস একা হামলা চালালেও, এবার ইসরায়েলের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক ফ্রন্ট খুলে বহুমুখী হামলার ছক কষছে তেহরান।

আরব গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়া নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলার কৌশল এবং যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+