২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাওয়া নিবন্ধিত হাজিদের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ টাকা সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৬সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।
মন্ত্রী জানান, এ বছর হজ পরিচালনার পর প্রশাসনিক ও ব্যবস্থাপনা বাবদ সব খরচ মিটিয়ে যে বিপুল পরিমাণ অর্থ উদ্বৃত্ত রয়েছে, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি হাজির ব্যাংক হিসাবে সরাসরি জমা দেওয়া হবে।

আপনার মতামত দিন