হোম / বিশ্ব / মৃত্যুদণ্ডের রায়ে বিপাকে মিশরের জনপ্রিয় টিভ...
বিশ্ব

মৃত্যুদণ্ডের রায়ে বিপাকে মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপিকা সারা খলিফা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:১০ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
মাদক উৎপাদন, চোরাচালান এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মাদক উৎপাদন, চোরাচালান এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দেশটির অপরাধ ও নিরাপত্তা বিষয়ক টিভি অনুষ্ঠান 'মিশন ইম্পসিবল'-এর সঞ্চালক সারা খলিফা শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম সূত্রে জানা যায়, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিদেশ থেকে সিন্থেটিক মাদক তৈরির কাঁচামাল আমদানি করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক তৈরির দুটি গোপন গবেষণাগার, অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং সাড়ে সাতশ কেজির বেশি মাদকদ্রব্য ও কাঁচামাল জব্দ করা হয়।

মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং অডিও-ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। মিশরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরে গ্র্যান্ড মুফতির ধর্মীয় অনুমোদন বাধ্যতামূলক হওয়ায়, সেটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন। একই মামলায় অপর ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। এদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন সারা খলিফার আইনজীবী।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+