হোম / জাতীয় / সারাদেশে হামে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত...
জাতীয়

সারাদেশে হামে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৫৬ পূর্বাহ্ন
৪০ বার পঠিত
ফন্ট:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৫৫জন। এ নিয়ে গত ১৫মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দিষ্ট এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৪ হাজার ১৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩৮ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলোর পাশাপাশি ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৯৪ জন শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১০০ জন শিশু।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+