হোম / জাতীয় / দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্...
জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৫৮

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৪ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫৮ জন রোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৯৩ জন, দক্ষিণ সিটিতে ১৪৮ জন এবং ঢাকা বিভাগে ৩১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় এক লাখ দুই হাজার।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+