বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
সংসদে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী জানান, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া এসব কৃষকের ঋণ ও সুদ বাবদ ব্যাংকের পাওনা ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সম্পূর্ণভাবে পরিশোধ করেছে সরকার। এই ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষকরা সরাসরি উপকৃত হয়েছেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে নিয়মিত রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন করদাতা।

আপনার মতামত দিন