হোম / জাতীয় / আউটসোর্সিং নীতি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য,...
জাতীয়

আউটসোর্সিং নীতি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ন
৩৯ বার পঠিত
ফন্ট:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, মাছুম বিল্লাহ সরকারের বর্তমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। তার এই কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর শামিল।

এতে আরও জানানো হয়, একই বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে গণ্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+