হোম / জাতীয় / সব ধর্মের উপাসনালয়ের কর্মীদের জন্য আর্থিক সম্...
জাতীয়

সব ধর্মের উপাসনালয়ের কর্মীদের জন্য আর্থিক সম্মানীর নতুন নীতিমালা

ডেস্ক রিপোর্ট
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:২৫ পূর্বাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি নীতিমালা জারি করেছে সরকার।

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি নীতিমালা জারি করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ কার্যকর করা হয়েছে।

ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং দেশের সম্প্রীতি রক্ষায় উপাসনালয়ের কর্মীদের অবদানকে স্বীকৃতি দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের পাশাপাশি মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার সেবকরাও মাসিক সম্মানী এবং উৎসব ভাতার সুবিধা পাবেন।

আর্থিক সহায়তার পাশাপাশি উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা তাদের পেশাগত মান উন্নত করার পাশাপাশি বিকল্প উপায়ে আয় করার সুযোগ তৈরি করবে। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রণীত এই নীতিমালা বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট কর্মীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+