হোম / বিশ্ব / ইসরায়েল ছাড়ছেন শত শত দক্ষ চিকিৎসক
বিশ্ব

ইসরায়েল ছাড়ছেন শত শত দক্ষ চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৪৪ পূর্বাহ্ন
৮৩ বার পঠিত
ফন্ট:
গত তিন বছরে দেশ ছেড়েছেন রেকর্ড সংখ্যক ইসরায়েলি চিকিৎসক।

গত তিন বছরে দেশ ছেড়েছেন রেকর্ড সংখ্যক ইসরায়েলি চিকিৎসক। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম বার্ষিক সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন অন্তত ১ হাজার ৩৭০ জন চিকিৎসক। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ে দেশত্যাগ করা ৭০৫ জন চিকিৎসকের তুলনায় প্রায় দ্বিগুণ।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণায় এমন চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে গণ্য করা হয়েছে, যারা বিদেশে যাওয়ার প্রথম বছরে টানা ২৭০ দিনের বেশি সময় অবস্থান করেছেন এবং পরবর্তীতে টানা তিন মাসের বেশি সময় ইসরায়েলে ফেরেননি।

গবেষণার অন্যতম লেখক ইতাই আতির ইসরায়েলি দৈনিক ‘হারেৎস’-কে জানান, সরকারের বিতর্কিত নীতিগুলোর কারণে উচ্চদক্ষ পেশাজীবীদের দেশত্যাগের ঝুঁকি নিয়ে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন। বিচার বিভাগীয় সংস্কার নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্য দিয়ে এই প্রবণতার সূত্রপাত হয়। তবে পরবর্তীতে ৭ অক্টোবরের হামলা, চলমান যুদ্ধ এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণের ক্ষেত্রে তৈরি হওয়া বৈষম্যের ফলে পরিস্থিতি আরও বেশি গুরুতর রূপ নিয়েছে।

গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৪৫ বছরের বেশি বয়সী চিকিৎসকদের দেশত্যাগের পরিসংখ্যানে। সাধারণত এই অভিজ্ঞ চিকিৎসকদলটি বিশেষজ্ঞ প্রশিক্ষণ শেষ করে নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে থাকেন। তবে গত তিন বছরে দেশ ছাড়া চিকিৎসকদের মধ্যে প্রতি পাঁচজনের একজন ছিলেন এই বয়স্ক ও অভিজ্ঞ ক্যাটাগরির, যা ইসরায়েলি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে অভিহিত করা হয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+