হোম / রাজনীতি / ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ আসনে ভোটার হল...
রাজনীতি

ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৫১ পূর্বাহ্ন
১০১ বার পঠিত
ফন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ভোটার স্থানান্তর করে তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে এনসিপি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা-৮ আসনেই বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছিলেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-ইউ-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জানান তিনি। পরে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার আবেদন অনুমোদন করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রাক্কালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই আসনে তার ভোটার স্থানান্তর নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এর আগে জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসেই নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন (ইউপি, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদ) সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+