হোম / জাতীয় / অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৩ আইন কর্মকর্ত...
জাতীয়

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৩ আইন কর্মকর্তার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৮ পূর্বাহ্ন
৪৩ বার পঠিত
ফন্ট:
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করেছেন তিন আইন কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করেছেন তিন আইন কর্মকর্তা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) তারা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী তিন আইন কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা এবং প্রোজ্জ্বল চাকমা।

এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।

এছাড়া গত জুন মাসে সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদের মুখে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছিলেন। সে সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ওই যৌথ পদত্যাগের ঘটনা ঘটেছিল।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+