হোম / জাতীয় / দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন আক্রান...
জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪

ডেস্ক রিপোর্ট
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৫২ পূর্বাহ্ন
৪১ বার পঠিত
ফন্ট:
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন রোগী। সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন এবং সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে প্রাণ হারিয়েছেন ২৪ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে জানানো হয়, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৫০৭ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, রাজশাহীতে ৯৯ জন এবং ময়মনসিংহে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনসহ মোট ৪০ হাজার ৭০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+