হোম / জাতীয় / শিশু নিখোঁজের ঘটনায় মহিলা পরিষদের গভীর উদ্বেগ...
জাতীয়

শিশু নিখোঁজের ঘটনায় মহিলা পরিষদের গভীর উদ্বেগ ও নজরদারির দাবি

ডেস্ক রিপোর্ট
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০৬ পূর্বাহ্ন
৪৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ ও গুমের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ ও গুমের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানো, অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত পুলিশ সদর দপ্তরের তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুই হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে। বিশেষ করে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে মারাত্মক নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি করছে।

মহিলা পরিষদ জানায়, শিশুরা সাধারণত বাড়ির সামনে খেলতে গিয়ে, স্কুল থেকে ফেরার পথে কিংবা বিভিন্ন প্রলোভনের শিকার হয়ে হারিয়ে যাচ্ছে।

দীর্ঘ সময় ধরে এসব শিশু উদ্ধার না হওয়ায় তারা কোনো মানবপাচার চক্র বা অসাধু অপরাধজগতের শিকার হচ্ছে কি না—তা নিয়ে জনমনে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। তাই নিখোঁজ শিশুদের প্রকৃত কারণ অনুসন্ধান, দ্রুত উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+