আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে গত ৩০ আগস্ট জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেছিলেন যে, বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধরনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন না করেই নামমাত্র তৃতীয় টার্মিনাল ভবন উদ্বোধন করেছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ সহায়তায় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হলেও এবং ২০২৪ সালের মধ্যে পূর্ণাঙ্গ চালুর ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

আপনার মতামত দিন