হোম / বিশ্ব / ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল...
বিশ্ব

ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম কমবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৪৯ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্রে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্রে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম দ্রুতগতিতে কমবে। প্রথমে পেট্রলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসতে পারে এবং শেষ পর্যন্ত তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের কারণেই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র এই সংঘাতে বিজয়ী হলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে। পাশাপাশি ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। গত সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধ শুরু হয় এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+