হোম / জাতীয় / সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার ও...
জাতীয়

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার ও পরিচয় গোপনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:১৫ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ সমন্বিত যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য এলিট ফোর্স র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছে র‍্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদান করা হবে।

তথ্য দেওয়ার জন্য র‍্যাবের হটলাইন নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও যোগাযোগ করা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদটি বহুল প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে র‍্যাব ফোর্সেস।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+