প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
কাশিমপুর মহিলা কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের কাগজপত্রের আইনি যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ১২মিনিটে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত রোববার (৬সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়ারুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন।
উল্লেখ্য, ২০০৮সালের একটি প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত গত ২০মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেন। এই সাজা পরোয়ানা জারি থাকায় গত ২৫আগস্ট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
পরবর্তীতে উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তিনি কারামুক্ত হলেন।

আপনার মতামত দিন