হোম / শিক্ষা / মাধ্যমিক শিক্ষকদের জন্য সাইবার নিরাপত্তা প্রশ...
শিক্ষা

মাধ্যমিক শিক্ষকদের জন্য সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক, মাউশির নির্দেশ

ডেস্ক রিপোর্ট
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:২৫ পূর্বাহ্ন
১৬৩ বার পঠিত
ফন্ট:
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স বাধ্যতামূলকভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স বাধ্যতামূলকভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইউনিসেফের কারিগরি সহায়তায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মাউশির প্রশিক্ষণ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষকদের এই কোর্স সম্পন্ন করতে হবে। নিজ নিজ পিডিএস (PDS) পরিচিতি ব্যবহার করে https://itlms.naem.gov.bd/my/scorm-courses লিংকের মাধ্যমে সাইটটিতে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।

মোট ছয়টি পাঠ নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং কার্যক্রমটির ছবি বা ভিডিও নির্দিষ্ট মাধ্যমে জমা দিতে হবে। প্ল্যাটফর্মটিতে এসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

পাঠ ও শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকদের যৌথ স্বাক্ষরিত ডিজিটাল সনদ সংগ্রহ করতে পারবেন শিক্ষকরা। নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সকল শিক্ষককে এই প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+