হোম / বিশ্ব / হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ও ট্যাংকার...
বিশ্ব

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ও ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৪ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায়। তারই প্রতিশোধ এবং মার্কিন আগ্রাসনের জবাব হিসেবে এই পাল্টা আক্রমণ চালিয়েছে আইআরজিসির নৌবাহিনী ও অ্যারোস্পেস ফোর্স। এ সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন অত্যাধুনিক ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক (ডিডিজি-১১৯)’ এবং ‘ইউএসএস জন পল জোন্স (ডিডিজি-৫৩)’-কে লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালির নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকেও তারা লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্র ও তাদের উসকানিতেই এসব জাহাজ ওই এলাকায় প্রবেশের চেষ্টা করছিল। একই সঙ্গে প্রণালিটি এখনও তাদের শক্তিশালী নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এই পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। গত ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে এই সর্বশেষ ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে গভীর সংকটের আশঙ্কা তৈরি করেছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+