ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে ডা. মিতু দেশবাসীর কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন।’
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এই কমিটিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এম এ মহি (সিরাজগঞ্জ-৬), মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), আবু মসকাউত হাসান, ইকরামুল বাড়ি টিপু (নওগাঁ-৪), মো. আনারুল হক (নেত্রকোনা-২), শামীম আরা বেগম স্বপ্না (সংরক্ষিত নারী আসন-২১) এবং মো. আব্দুল বারী সরদার (রাজশাহী)।

আপনার মতামত দিন