হোম / জাতীয় / অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা
জাতীয়

অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৪২ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
দেশে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে ডেঙ্গুর সংক্রমণ।

দেশে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি মাসের শেষ কিংবা আগামী অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে সরকার তিন মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন চালুর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ডেঙ্গু চিকিৎসায় দক্ষ করে তুলতে তিনশ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সম্ভাব্য রোগীর চাপ মোকাবিলায় পর্যাপ্ত হাসপাতাল বেড, স্যালাইন এবং পরীক্ষার কিট মজুত রাখা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি পর্যাপ্ত মনোযোগ না দেওয়ায় সমাজে আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনাগুলো অনেক সময় ধামাচাপা দেওয়ার প্রবণতা দেখা যায়। আত্মহত্যা প্রতিরোধে সরকার বর্তমানে মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+