রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত একটি অফিসিয়াল পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরের দাপ্তরিক কর্মকাণ্ড ও নথিপত্রে উল্লিখিত পদবিগুলোর পূর্বে এসব সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার জন্য সকল সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন