হোম / জাতীয় / বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান
জাতীয়

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ন
৩১ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে পাঁচ হাজার কৃষি শ্রমিক এবং পাঁচ হাজার মৎস্য শ্রমিক নিয়োগ করা হবে।

বুধবার (৯সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে এই তথ্য জানানো হয়।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং একটি চুক্তিও সই হয়েছে। আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করবে। এ সময় ওমানের বন্ধ থাকা ভিসা চালুর বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার কেবল সাধারণ কর্মী নয়, বরং দক্ষ অভিবাসনের ওপর বিশেষ জোর দিচ্ছে। ওমান সরকারও বাংলাদেশি প্রবাসীদের কাজের প্রশংসা করেছে এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুইপক্ষই একযোগে কাজ করছে।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+