হোম / জাতীয় / ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় আইনি সহায়তার আ...
জাতীয়

ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় আইনি সহায়তার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
ইতালির ভেনিসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইতালির ভেনিসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ইতালিতে বাঁধনের দায়ের করা মামলা পরিচালনায় মিলানস্থ বাংলাদেশ কনস্যুলেট ও রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতা প্রদান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান।

শামা ওবায়েদ জানান, ইতালিতে যতদিন অভিনেত্রী বাঁধন অবস্থান করবেন, তার সুরক্ষায় এবং আইনি প্রক্রিয়া সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন ও নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভেনিসের ঘটনাটি অত্যন্ত জঘন্য এবং এ ধরনের সহিংসতা ও অরাজকতা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বিশ্বের যেকোনো প্রান্তে বা নিজ দেশের মাটিতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটলে সরকার অত্যন্ত কঠোরভাবে তা মোকাবিলা করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+