হোম / জাতীয় / দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের ম...
জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়াল
ডেস্ক রিপোর্ট
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৬ অপরাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে ১ হাজার ২ জনে পৌঁছাল। এর মধ্যে কেবল নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৯০২ জন।

বুধবার (৯সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দুজন এবং ঢাকায় একজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৯ জন রোগী।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৬জন, চট্টগ্রামে ২২০জন, সিলেটে ১৮৩জন, বরিশালে ১৩৮জন, খুলনায় ৫৯জন, ময়মনসিংহে ৪১জন, রাজশাহীতে ৩৫জন এবং রংপুরে ১৭জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১লাখ ৪৭হাজার ৩৯৩জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯জন। এই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৫০ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯০৪ জন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+