এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এবারের পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কতজন শিক্ষার্থীর সামগ্রিক ফল পরিবর্তন হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত পরিসংখ্যান পাওয়া যায়নি। আন্ত শিক্ষা বোর্ড জানিয়েছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে তিনটি ভিন্ন উপায়ে তাদের সংশোধিত ফলাফল জানতে পারবেন:
বোর্ড ওয়েবসাইট: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করা যাবে।
কেন্দ্রীয় ওয়েবসাইট: rescrutiny.eduboardresults.gov.bd লিংকে প্রবেশ করে দেশের যেকোনো শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।
মোবাইল এসএমএস: আবেদন প্রক্রিয়ার সময় নিবন্ধিত মোবাইল নম্বরে বোর্ডের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে খুদেবার্তা পাঠিয়ে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত দিন