হোম / জাতীয় / ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা...
জাতীয়

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৪১ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এবং আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ।

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এবং আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার (৯সেপ্টেম্বর) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করে। পরবর্তীতে ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরের অর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য উপস্থাপন এবং বেআইনিভাবে প্লট নেওয়ার অভিযোগ এনে তদন্ত শুরু করে এবং তাকে অবৈতনিক ছুটিতে পাঠায়।

ডব্লিউএইচও প্রধানকে লেখা পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করেন। পাশাপাশি দীর্ঘ সময় পারিশ্রমিক না পাওয়ায় আর্থিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ডব্লিউএইচওর অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আগামী ১২ অক্টোবর এই শূন্য পদে নতুন মনোনয়ন আহ্বান করা হবে এবং আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+