হোম / বিশ্ব / ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, দ...
বিশ্ব

ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:০৩ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি করে তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।  

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভাষণে মার্কিন জনজীবনে যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা অস্বীকার করেন ট্রাম্প। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করে তিনি দাবি করেন, তার প্রশাসন দ্রুত খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে এনেছে। এছাড়া ইরানের সঙ্গে সংঘাতের বিজয়ের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

ভাষণে ওমান ও ইরান উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার অদ্ভুত প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের নেতৃত্ব এই নামকরণে বেশ আনন্দিতই হবে। দীর্ঘ ৫ দশক ধরে ইরান মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে আসলেও বর্তমান পরিস্থিতিতে তারা সেই অবস্থান ধরে রাখতে পারছে না বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বা যুদ্ধের সাফল্য নিয়ে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি।  

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+