হোম / জাতীয় / ভারতের ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্...
জাতীয়

ভারতের ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:১৩ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে সরকারের অসন্তুষ্টির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীকে সার্বভৌম রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা নিয়ে ঢাকা সন্তুষ্ট নয়। তবে দুই দেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভবিষ্যতে ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন তিনি। এর আগে সরকারের পক্ষ থেকেও আমন্ত্রণের ধরণ নিয়ে আপত্তির কথা জানানো হয়েছিল।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+